২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাপের কামড়ে স্কুল বালিকার মৃত্যু

বন্দরনগরী চট্টগ্রামের সিতাকুন্ডু উপজেলার বৌদ্ধ গ্রামে মঙ্গলবার সকালে এক স্কুল বালিকা সাপের কামড়ে মারা গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2006, 03:16 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

নিহতের নাম তৃষিতা বড়–য়া (৯)। সে প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

সোমবার রাতে পাহাড়ের নিকটবর্তী তাদের বাড়িতে ঘুমন্ত অবস্থায় তৃষিতাকে সাপ কামড় দেয়।

সিতাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।