২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংলিশ মিডফিল্ডার কোলের সাথে চেলসির চার বছরের চুক্তি

ইংলিশ মিডফিল্ডার জো কোলকে চার বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে চেলসি। ইংলিশ প্রিমিয়ারশিপ চ্যাম্পিয়ন ক্লাব চেলসির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2006, 01:31 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

২৪ বছর বয়সি জো কোল ২০০৩ সালে ওয়েস্ট হ্যাম ক্লাব যোগ দেন। বর্তমানে তিনি ইংল্যান্ড দলের সাথে বিশ্বকাপ ফুটবল খেলার জন্য জার্মানিতে আছেন।

কোল বলেন, “সবকিছু দ্রুত সম্পন্ন হয়েছে আমি সত্যি আনন্দিত। পরবর্তী চার বছর আমি চেলসির পক্ষে খেলবো।”

তিনি আরও বলেন, “চেলসি একটি সেরা ক্লাব এবং এখানকার দর্শকরাও সেরা। বিশ্বকাপ ফুটবল শেষ হয়ে যাওয়া পর আমি আগামী মৌসুমের দিকে মনোযোগ দিবো।”