বিশ্বকাপের 'এইচ' গ্রুপের ম্যাচে সৌদি আরব ও তিউনিশিয়া মুখোমুখি
১৪ ই জুন জার্মানির মিউনিখ স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবলের ‘এইচ’ গ্র“পের ম্যাচে সৌদি আরব ও তিউনিশিয়া পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে।
সৌদি আরব দলে তারকা খেলোয়াড়ের অভাব না থাকলেও বিশ্বকাপ আসরে তাদের ইতিহাস খুব বেশি সুখকর নয়। গত বিশ্বকাপে জার্মানির কাছে ৮--০ গোলে হেরে বিশ্বকাপে তাদের অন্তর্ভূক্তিকেই প্রশ্নের সম্মুখীন হয়েছিল।
তবে বর্তমান কোচ মার্সোক পেকুয়িটা দলের অতীত ইতিহাস ভুলে এবারের বিশ্বকাপ আসরের দ্বিতীয় পর্বে খেলার আশা প্রকাশ করছেন।
সৌদি দলের মূল ভরসা তিনটি বিশ্বকাপ খেলা বর্ষীয়ান স্ট্রাইকার সামি আল জাবের। এছাড়াও দলে আছেন ইয়াসের আল কাহতানি এবং হামাদ আল মুনতাশারির মতো তারকা খেলোয়াড়।
অন্যদিকে জার্মান বিশ্বকাপে অংশ নেওয়া আফ্রিকার পাঁচটি দলের মধ্যে একমাত্র তিউনিশিয়ারই ইতোপূর্বে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা রয়েছে। ১৯৭৮, ১৯৯৮ ও ২০০২ সালে বিশ্বকাপ আসরে খেলেছিল উত্তর আফ্রিকার এই দেশটি।
তিউনিশিয়ার কোচ রজার লেমেরি জার্মানি বিশ্বকাপে যে কোন একটি দলের বিপক্ষে জিততে পারলেই খুশি বলে জানান।
আফ্রিকার সেরা ডিফেন্ডার হাতেম ব্রাবেলসি ছাড়াও তিউনিশিয়া দলে আছে ব্রাজিলীয় বংশোদ্ভূত ফ্রানসিলিউডো সানটোসের মতো বর্ষীয়ান স্ট্রাইকার।
