২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোল্যান্ডকে হারালেই বিশ্বকাপের প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে যাবে জার্মানি

১৫ ই জুন জার্মানির ডর্টমুন্ডে ইউরোপের অন্যতম বড় স্টেডিয়ামে প্রতিবেশী পোল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে স্বাগতিক জার্মানি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2006, 11:22 AM

Updated : 26 Apr 2022, 03:44 PM

এই ম্যাচে পোল্যান্ডকে হারাতে পারলেই অষ্টাদশ বিশ্বকাপ আসরের প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে ওঠে যাওয়ার সুযোগ রয়েছে জার্মানির।

প্রথম খেলায় কোস্টারিকার বিরুদ্ধে ৪--২ গোলের স্মরণীয় জয় তুলে নিয়ে গ্র“পে সবচেয়ে ভাল অবস্থানে আছে জার্মানরা। অপরদিকে পোলিশরা অপেক্ষাকৃত দুর্বল দল ইকুয়েডরের কাছে ২--০ গোলে ধরাশায়ী হওয়ার পর গ্র“প পর্যায় থেকে বিদায় নেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

তবে পোল্যান্ড প্রথম ম্যাচে হেরে গেলেও ঠিকই ঘুরে দাড়াবে বলে মনে করেন জার্মান কোচ ইয়ুর্গেন ক্লিন্সম্যান। তাই দলের খেলোয়াড়দের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন জার্মানির ১৯৯০ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ক্লিন্সম্যান।

ইনজুরির কারণে বিশ্বকাপ আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে না পারলেও পোল্যান্ডের বিরুদ্ধে জার্মান অধিনায়ক মিখাইল বালাকের মাঠে নামার বিষয়টি একপ্রকাশ নিশ্চিত হয়েছে। ফলে জার্মান দলটি আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে ফুটবল বিশ্লেষকরা মনে করেন।

এদিকে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া পোলিশরা এই ম্যাচে জার্মানদের ছাড় দেবে বলে আত্মবিশ্বাসের সাথে জানান পোলিশ কোচ জানাস। ‘সাদা ঈগল’ খ্যাত পোলিশ দলের মিডফিল্ডার জিলোকো, স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজও কোচের সাথে একমত পোষণ করেন।

কিন্তু ডর্টমুন্ডের স্টেডিয়ামে জার্মানদের কখনই হারাতে পারেনি পোলিশরা।