ঘানাকে ২-০ গোলে পরাজিত করে বিশ্বকাপ মিশন শুরু করলো ইটালি
জার্মানির হ্যানোভারের নাইডেরস্যাচসেনস্ট্যাডিয়ন স্টেডিয়ামে নবাগত ঘানার বিরুদ্ধে ২--০ গোলে ম্যাচ জিতে দারুনভাবে বিশ্বকাপ ফুটবল মিশন শুরু করলো তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইটালি।
ম্যাচের ৪০ মিনিটের সময় আন্দ্রে পিরলোর গোল এগিয়ে যায় ইটালি। চারবারের আফ্রিকান চ্যাম্পিয়ন ঘানার গোলরক্ষক রির্কাডো কিংস্টোনের দৃঢ়তার কারণে ম্যাচের প্রথমার্ধে দ্বিতীয় গোল দেখা পায়নি আজ্জুরিরা।
ম্যাচের শুরু থেকেই আজ্জুরিদের রক্ষণভাগ ভেদ করে ঘানার প্লে--মেকার মাইকেল এসিয়েন, মুনতারি, কুফর, গেইন একের পর এক আক্রমণ করতে থাকেন। কিন্তু গোল করা আর হয়ে ওঠেনি আফ্রিকান ‘ব্ল্যাক স্টারদের’।
দ্বিতীয়ার্ধের ৮৩ মিনিটের মাথায় ইটালির পক্ষে দ্বিতীয় গোলটি করেন বদলি খেলোয়াড় ভিনসেনজো ইকুয়েনতা। ইটালির ক্লাসিক ফুটবলের কাছে পরাজিত হতে হয় আফ্রিকার পাওয়ার ফুটবলের।
ম্যাচের ১২ মিনিটের মাথায় ইটালির স্ট্রাইকার আলবার্তো জিলারদিনোর শট ঘানার গোলপোস্টে লেগে ফিরে আসে। এরপর ইটালি ও ঘানা পরস্পরের বিরুদ্ধে আক্রমণ চালাতে থাকে।
এরই ধারাবাহিকতায় এসি মিলানের মিডফিল্ডার পিরলোর দূরপাল্লার শট ঘানার গোলরক্ষক রিকার্ডোকে পরাস্ত করে।
ম্যাচে ইটালির দ্বিতীয় গোলটির জন্য মূলত ঘানার ডিফেন্ডারাই দায়ী। ঘানার ডিফেন্ডাররা নিজেদের মধ্যে বল আদান--প্রদান করার সময় ইটালিয়ান বদলি ফুটবলার ইকুয়েনতা বল কেড়ে নিয়ে দ্রুত প্রতিপক্ষের ডি--বক্সের মধ্যে ডুকে গোলরক্ষক রিকার্ডোকে পরাস্ত করে দলের তিন পয়েন্ট নিশ্চিত করেন।
ম্যাচের ৮৩ মিনিটের মাথায় ইটালির প্লে--মেকার ফ্রান্সসিসকো টট্টি আঘাত পেয়ে মাঠ ছাড়নে।
