সাভার ইপিজেডে আবারও শ্রমিক অসন্তোষ: শ্রমিক-মালিক পক্ষের সংঘর্ষে আহত ৪০
সাভারে ডিইপিজেড এলাকার কোরিয়ান মালিকানাধীন ইয়াং ওয়ান গ্রার্মেন্টসের শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আবার সংঘর্ষ শুরু হয়েছে।
ঘন্টাব্যাপী এই সংঘর্ষে কমপক্ষে ৪০জন আহত হয়।
আহত শ্রমিকদের সাভার, আশুলিয়া ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, ইয়াংওয়ান গার্মেন্টসের শ্রমিকরা তাদের অর্ধদিবসের মজুরী না দেওয়ার প্রতিবাদ জানিয়ে সকাল ১০টার দিকে তাদের কাজ বন্ধ করে দেয়।
পরে ফ্যাক্টরির কর্মকর্তা আজগর হোসেন সুইং অপারেটর লতাকে তার কক্ষে ডাকে এবং তাদের কাজ বন্ধ করার কারন জানতে চান।
লতা জানান, তাদের দাবি না মানা পর্যন্ত তাদের কাজ শুরু করা হবে না। এসময় প্রডাকশন ম্যানেজার তাকে অকথ্য ভাষায় গালাগালি করে ও তাকে লাথি মারে। এসময় আজগর হোসেনও তাকে চেয়ার দিয়ে আঘাত করে।
এ খবর জানার পর শ্রমিকরা বিক্ষোভ প্রকাশ করলে মালিক পক্ষের কর্মকর্তারা রড ও লাঠিশোটা দিয়ে শ্রমিকদের পেটানো শুরু করে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৪০জন আহত হয়।
আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় লতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অন্যান্য আহতদের সাভার, আশুলিয়া ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে বেপজার নির্বাহী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আশরাফ আব্দুল্লাহ ইউসুফ বেপজার নিয়মানুযায়ী শ্রমিকদের দাবি ফ্যাক্টরি কর্তৃপক্ষর মেনে নেওয়ার ব্যাপারে শ্রমিকদের আশ্বস্ত করেন।
