২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিন্ডিকেটের মাধ্যমে গাড়ি ছিনতাই করতো পবন: জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি

গাড়ি ছিনতাই মামলায় চিফ হুইপ পুত্র খন্দকার আখতার হামিদ পবনের সহযোগী রবিন স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটান ম্যাজিষ্ট্রেট আবুল ফাত্তাহ ১৬৪ ধারায় এই জবানবন্দী গ্রহন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2006, 07:51 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

রবিন তার জবানবন্দীতে জানায়, ব্যবসায়ী পিন্টুর গাড়িটি সে চুরি করে পবনের কাছে বিক্রি করে। লাইসেন্স নেই জেনেও পবন এই গাড়ি তার কাছ থেকে কিনে নেয়।

একটি সিন্ডিকেটের মাধ্যমে পবন এসব গাড়ি চুরি করতো বলে তার জবানবন্দীতে জানায়। 

চার দিন রিমাণ্ড শেষ হওয়ার একদিন আগেই সোমবার তাকে মতিঝিল থানা পুলিশ আদালতে হাজির করে। দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ জবানবন্দী গ্রহণ করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

চোরা গাড়ি রাখার অভিযোগে গোয়েন্দা পুলিশ (ডিবি) গত বুধবার রাতে খন্দকার আখতার হামিদ পবন ও তার সহযোগী রবিনকে আটক করে।