পিইডিপি-২ এর শিক্ষক নিয়োগ ইস্যুতে বিশ্বব্যাংকের মন্তব্যের ভিত্তিতে প্রকাশিত সংবাদে সরকারের বক্তব্য
প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (পিইডিপি)- ২ আওতায় প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিশ্বব্যাংক -এর আবাসিক প্রতিনিধির মন্তব্যের ওপর ভিত্তি করে কয়েকটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে সরকার তার বক্তব্য প্রদান করেছে। নিুে পূর্ণাঙ্গ বক্তব্যটি তুলে ধরা হলো:
গত ৬ জুন এমডিজি’র উন্নয়ন লক্ষ্য অর্জনে কৌশল নির্ধারণ সংক্রান্ত এক কর্মশালা শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালকের মন্তব্যের ওপর ভিত্তি করে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে কয়েকটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছে। এসব সংবাদের মূল বক্তব্য ছিল যে, রাজনৈতিক বিবেচনায় শীঘ্রই ১৪,০০০ শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে যা অত্যন্ত ক্ষতিকর। বিষয়টি আদৌ সত্য না হওয়ায় এবং বিষয়টি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বিধায় এ ব্যাপারে সরকারের গৃহীত ব্যবস্থা এবং প্রকৃত অবস্থা নিুে তুলে ধরা হলো ।
প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-২ (পিইডিপি-২) -এর আওতায় প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিশ্বব্যাংক আবাসিক পরিচালকের কথিত মন্তব্যে আদৌ কোন সত্যতা না থাকায় এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কড়া প্রতিবাদ করা হয় এবং প্রকৃত অবস্থা ব্যাখ্যা করার জন্য বিশ্বব্যাংক -এর আবাসিক পরিচালককে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে ডেকে পাঠানো হয়। আনুমানিক ৫০০০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ের পিইডিপি-২ কর্মসূচিটি এডিবি, বিশ¡ব্যাংক ও ডিএফআইডিসহ ১১টি উন্নয়ন সহযোগীর সহায়তায় সরকার বাস্তবায়ন করছে। এ কর্মসূচির আনুমানিক ৬৪% ব্যয়ভার বাংলাদেশ সরকার বহন করছে। কর্মসূচিটির শিক্ষক নিয়োগ সংক্রান্ত উদ্ভুত পরিস্থিতির ব্যাপারে খবধফ উবাবষড়ঢ়সবহঃ চধৎঃহবৎ এশীয় উন্নয়ন ব্যাংকের আবাসিক পরিচালক মিস হুয়া ডু এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব-এর মধ্যে গত ৭ই জুন আলাপ হয়। এশীয় উন্নয়ন ব্যাংকের আবাসিক পরিচালক অভিমত প্রকাশ করেন যে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক শিক্ষক নিয়োগগুলো অত্যন্ত স্বচ্ছ ও নিরপে প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে ও হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন ফোরামেও এর প্রশংসা করা হয়েছে বলে তিনি অভিমত প্রকাশ করেন। তিনি এ পরিস্থিতিতে সরকারের অবস্থানকে দৃঢ়ভাবে সমর্থন করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
উল্লেখ্য যে, গতমাসে বিশ্বব্যাংকসহ ১১ টি উন্নয়ন সহেযোগীর যৌথসভায়ও অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় অতি সম্প্রতি ১৩,০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগের উচ্ছসিত প্রশংসা করা হয়। তাই বিশ্ব ব্যাংকের বিপরীতধর্মী এই মন্তব্য প্রকৃত অবস্থার সাথে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ।
এডিবি’র আয়োজনে পিইডিপি-২ এর সকল উন্নয়ন সহযোগী ৮ জুন এক সভায় মিলিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী পিইডিপি-২ কনসোর্টিয়ামের সভাপতি বিশ্বব্যাংক আবাসিক পরিচালকের কাছে এক পত্রে বলেন যে, তাঁর এ মন্তব্যে দারুন বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং তা জাতীয় সংসদসহ সর্বত্র অহেতুক অনাকাক্সিত বিতর্কের জন্ম দিয়েছে। পিইডিপি-২ এর কার্যক্রম সম্পর্কে সন্তুষ্টি ও প্রশংসা করে তাঁরা এ শিক্ষক নিয়োগের স্বচ্ছতা ও নিরপেক্ষতা পূর্ণ সমর্থন করে বিশ্বব্যাংক আবাসিক পরিচালককে তাঁর প্রকৃত অবস্থান গণমাধ্যমকে জানানোর অনুরোধ করেন। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে তাঁরা এ বিষয়ে অবিল¤ে¦ একটি ব্যাখ্যা সংবাদ বিজ্ঞপ্তি আকারে প্রকাশেরও পরামর্শ দেন।
ইআরডি সচিব ৮ জুন সকালে বিশ্বব্যাংক আবাসিক পরিচালককে তাঁর অফিসে ডেকে তাঁর করা মন্তব্যের ব্যাখ্যা করতে বলেন। ইআরডি’র আলোচনার প্রেেিত বিশ্বব্যাংক আবাসিক পরিচালক ৮ জুন দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সাথে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে (১) গণমাধ্যমে প্রকৃত অবস্থা সম্পর্কে ব্যাখ্যা প্রদান (২) কনসোর্টিয়ামের প্রদত্ত চিঠির সাথে শিক নিয়োগে একমত প্রকাশ করে চিঠির জবাব দান এবং (৩) বিষয়টি সম্পর্কে সৃষ্ট পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রধানমন্ত্রীকে পত্র প্রদান সম্পর্কে সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, ইতোমধ্যে বিশ্বব্যাংক আবাসিক পরিচালক মাননীয় প্রধানমন্ত্রী’র উদ্দেশে একটি পত্র প্রেরণ করেছেন যাতে তিনি এ সরকারের প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পর্কিত নানা পদক্ষেপের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। একইভাবে তিনি পিইডিপি-২ এর কনসোর্টিয়াম সভাপতিকে চিঠি লিখে পিইডিপি-২ এর অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং কর্মসূচির প্রশংসা করেন। এছাড়া তাঁর করা মন্তব্য সঠিক নয় বলে তিনি এ চিঠিতে উল্লেখ করেন। তিনি তাঁর প্রকৃত অবস্থান ব্যাখ্যা করে সংবাদ মাধ্যমে একটি বিজ্ঞপ্তি প্রদান করেছেন। সংবাদ মাধ্যমে প্রদত্ত তাঁর বিজ্ঞপ্তি এবং কনসোর্টিয়ামের চেয়ারম্যান কর্তৃক তাঁকে প্রদত্ত পত্র সম্পর্কে ২/১ টি জাতীয় দৈনিকে ইতোমধ্যে সংবাদও প্রকাশিত হয়েছে।
সরকার আশা প্রকাশ করে যে, বিশ্বব্যাংক আবাসিক পরিচালকের করা মন্তব্যের পর সরকারের গৃহীত কার্যক্রমের প্রেক্ষিতে বিশ্বব্যাংক আবাসিক পরিচালক যেসব ব্যাখ্যা ও বক্তব্য প্রদান করেছেন তাতে এ বিষয়টি সুস্পষ্ট হয়েছে যে, সরকার অত্যন্ত স্বচ্ছতা, নিরপেতা ও সফলতার সাথে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-২ বাস্তবায়ন করে যাচ্ছে যা দেশে বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। বিশ্বব্যাংক আবাসিক পরিচালক তাঁর কথিত মন্তব্য সঠিক নয় বলে ইতোমধ্যে উল্লেখ করেছেন। সরকার আশা করে, এ ব্যাখ্যার ফলে জনমনে সৃষ্ট সকল বিভ্রান্তির অবসান হবে।
