২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি ও আলিম পরীক্ষার তারিখ পরিবর্তন

দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড--এর অধীনে ১৩ ও ১৪ জুন ২০০৬ তারিখে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষাসমূহের তারিখ পরিবর্তন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2006, 06:56 AM

Updated : 26 Apr 2022, 03:44 PM

শিক্ষা মন্ত্রণালয়ের এক ঘোষণায় সোমবার জানানো হয়, ওই তারিখের পরিবর্তে পরীক্ষাগুলো যথাক্রমে ২৪ ও ২৫ জুন একই সময়ে অনুষ্ঠিত হবে।

এ ছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড--এর অধীনে অনুষ্ঠিতব্য ১৩ জুন--এর আলিম পরীক্ষার তারিখ পরিবর্তিত হয়ে ২৪ জুন একই সময়ে অনুষ্ঠিত হবে।