২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ব্যাংক ডাকাতির অপরাধে ৩ জনকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড

দিনাজপুর জেলার বিরল উপজেলায় ব্যাংক ডাকাতি মামলায় আদালত তিন আসামিকে ৩৯৫ দঃ বিঃ ধারায় ১০ বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড এবং ৩৯৭ দঃবিঃ ধারায় প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2006, 12:20 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

অভিযোগ প্রমাণিত না হওয়ায় রতন ও ছাত্তারকে খালাস দেয়া হয়।

দিনাজপুর জেলার সহকারী দায়রা জজ-৩ এর বিচারক মো. হাসানুজ্জামান রোববার জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নাটোর জেলার বৌদ্ধনাথপুরের আফজালের ছেলে মোবারক, ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল এর বসির উদ্দিনের ছেলে সামছুল এবং নাটোর জেলার গুরুদাসপুরের ইনসার আলীর ছেলে আবুল কালাম।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৭ সালের ১৩ মার্চ রাতে দিনাজপুর বিরল উপজেলার মঙ্গলপুর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৯/১০ জনের ডাকাত দল ব্যাংকের পিয়নকে বেঁধে রেখে একশত তেইশ টাকা পঞ্চাশ পয়সা লুট করে। এ ব্যাপারে মঙ্গলপুর শাখা ব্যবস্থাপক মোজাহারুল হক বাদি হয়ে মামলা দায়ের করেন।