২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আবারো নৌকাডুবি, ১জনের মৃত্যু, ২জন নিখোঁজ

চট্টগ্রামের হালদা নদীতে রোববার নৌকাডুবিতে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। এঘটনায় দু’জন নিখোঁজ রয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2006, 07:45 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

হাটহাজারি উপজেলার ধালাই ঘাট থেকে ১৭ শিক্ষার্থী নিয়ে রোশনগিরি স্কুলের উদ্দেশে রওয়ানা দিলে হালদা নদীতে নৌকাটি ডুবে যায়।

খারাপ আবহাওয়ায় প্রচণ্ড স্রোতের তোড়ে এ দুর্ঘটনা ঘটে।

১৪ জন শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হলেও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে আরো দুজন নিখোঁজ রয়েছে।

মৃত শিক্ষার্থীর নাম রিয়া আখতার (৭)।

নিখোঁজদের উদ্ধার তৎপরতা চলছে।