২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ী কন্যাকে এনএসআই কর্মকর্তার অপহরণের হুমকি, ২ লাখ টাকা চাঁদা দাবি

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) ঢাকায় কর্মরত এক মাঠ কর্মকর্তা (ফিল্ড অফিসার) পুরান ঢাকার এক ব্যবসায়ীর মেয়েকে অপহরণের হুমকি দিচ্ছে। এছাড়াও শফিকুল ইসলাম মিন্টু নামের ওই কর্মকর্তা ব্যবসায়ী আরজু আহম্মদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2006, 07:56 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

এ ব্যাপারে সুবিচার চেয়ে আরজু আহম্মদ গত ৪ জুন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, এনএসআইর মহাপরিচালক, র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র‌্যাব) মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। এছাড়াও এ ব্যাপারে ২ ফেব্র“য়ারি কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

আরজু আহম্মদ তার লিখিত অভিযোগে বলেন, শফিকুল ইসলাম মিন্টু প্রায় তিন বছর আগে তার মেয়েকে প্রাইভেট পড়াতো। কিন্তু প্রেমের প্রস্তাব দেওয়ায় তার মেয়ে মিন্টুর কাছে প্রাইভেট পড়তে অস্বীকার করে এবং তাকে বাদ দেওয়া হয়। ২০০৫ সালে এইচএসসি পরীক্ষার পর ব্যবসায়ী তার মেয়েকে অন্যত্র বিয়ে দেন।

বিয়ের পর থেকে মিন্টুর ওই ব্যবসায়ীর এক প্রতিবেশী যুবকের সহায়তায় তার মেয়েকে অপহরণের হুমকি দিতে থাকে। এক পর্যায়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মাধ্যমে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দিলে বিষয়টি মিমাংসা করে দেবে বলে ফোনে জানায়।

এতে অস্বীকার করায় অস্বীকার করায় মিন্টু ও তার লোকজন ব্যবসায়ীর পরিবারকে অপহরণসহ নানা রকমের হুমকি দিচ্ছে বলে আরজু আহম্মদ জানান।

তিনি আরো জানান, ঢাকায় কর্মরত ওই মাঠ কর্মকর্তা শফিকুল ইসলাম মিন্টু ইতোপূর্বে তার গ্রামের বাড়ি বরিশালে আরো একটি বিয়ে করেছিল। কিন্তু পরে তার সেই স্ত্রীকে সে তালাক দেয়।