রোববার ভিটামিন এ প্লাস’র প্রচারাভিযান
দেশে ভিটামিন ‘এ’র ঘাটতি পূরণ ও পোলিও মুক্ত দেশ গড়ার লক্ষ্যে জাতীয় টিকা দিবসের অংশ হিসেবে রোববার দিনব্যাপী ‘ভিটামিন এ প্লাস’ প্রচারাভিযান কার্যক্রম পরিচালিত হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. খন্দকার মোশারফ হোসেন বলেন, অন্ধত্ব, রাতকানা রোগ, অপুষ্টি ও পোলিও রোগ প্রতিরোধের জন্যে দেশের সকল শিশুকে ভিটামিন এ, ক্রিমির ট্যাবলেট ও পোলিও ভ্যাক্সিন প্রদান এ প্রচারাভিযানের মূল লক্ষ্য।
জাতীয় প্রেসক্লাবে শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, এই কার্যক্রমের মধ্যে থাকছে, ১৩ তম টিকা দিবসের তৃতীয় পর্যায়ে এক থেকে পাঁচ বছরে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল, দুই থেকে পাঁচ বছরের শিশুদের ক্রিমি প্রতিরোধ ট্যাবলেট এবং পাঁচ বছর বয়স পর্যন্ত সকল শিশুকে পোলিও টিকা খাওয়াওনো, ভিটামিন এ জাতীয় খাদ্য গ্রহণ ও পুষ্টি বিষয়ক জ্ঞান দান -- ইত্যাদি।
