২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সাথে নরওয়ের প্রতিনিধির বিদায়ী সাক্ষাত

বাংলাদেশে নিযুক্ত নরওয়ের বিদায়ী রাষ্ট্রদূত মিজ আউদ লাইজ নোরহেম বৃহস্পতিবার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সাথে বিদায়ী সাক্ষাত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2006, 06:53 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এ সময় নরওয়ের রাষ্ট্রদূতের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশ ও নরওয়ের মধ্যেকার সম্পর্ক নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন ভবিষ্যতে এ সম্পর্ক জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

রাষ্ট্রপতি এসময় বিভিন্ন আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ও নরওয়ের অবস্থানগত ও দৃষ্টিভঙ্গীর সামঞ্জস্যের কথা উল্লেখ করেন।

নরওয়ের বিদায়ী রাষ্ট্রদূত বলেন, দুই দেশের মধ্যেকার সম্পর্ক খুব ভালো। বাংলাদেশের জনগণ অত্যন্ত পরিশ্রমী বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

তিনি ২০০৭ সালের নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা প্রকাশ করেন।

রাষ্ট্রপতির সচিব আবু মো. মোনিরুজ্জামান খান, সামরিক সচিব মেজর জেনারেল আনম মনিরুজ্জামান এবং প্রেস সচিব এম মোখলেসুর রহমান চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।