২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্রগ্রাম পার্বত্য অঞ্চলের আদিবাসী শিক্ষার্থীদের জন্য ১০০ টি বৃত্তি দেবে অস্ট্রেলিয়া

পার্বত্য চট্রগ্রাম এলাকার আদিবাসী শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় অধ্যায়নসহ বৃত্তি প্রদানের উদ্দেশ্যে অস্ট্রেলিয়া সরকার জাতিসংঘের উন্নয়ন কর্মসূচীর সাথে একটি চুক্তি সাক্ষর করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2006, 05:25 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

অস্ট্রেলিয়ার হাইকমিশনার ডগলাস ফসকেট এবং ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি ও বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রেনেটা লোক ডেসালিন বৃহস্পতিবার হাইকমিশন কার্যালয়ে নিজ নিজ পক্ষে চুক্তিতে সাক্ষর করেন।

এই কর্মসূচীর অধীনে ২০০৬--২০১০ সময়কালে প্রতি বছর মাষ্টার্স, সম্মান, সার্টিফিকেট/সর্ট কোর্সে আদিবাসী যুবকদের মধ্যে থেকে ২০ জনকে বৃত্তি দেওয়া হবে। পাঁচ বছরে মোট বৃত্তির সংখ্যা হবে ১০০ টি।