চীফ হুইপের ছেলে পবনকে আটক করেছে ডিবি পুলিশ
গোয়েন্দা পুলিশ (ডিবি) বুধবার রাতে চীফ হুইপ খন্দকার দেলওয়ার হোসেনের ছেলে আখতার হামিদ পবনকে চোরা গাড়ি রাখার অভিযোগে আটক করেছে।
কয়েক ঘন্টা ধরে লুকোচুরি খেলার পর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (ডিসি) বৃহস্পতিবার বিকেলে এ গ্রেফতারের কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেন।
ডিসি ডিবি জানান, গত বছর ১০ অক্টোবর মতিঝিল এলাকার আমিন কোর্টের সামনে থেকে একদল সন্ত্রাসী বন্দুক দেখিয়ে টয়োটা প্রিমিয়াম গাড়ীটি ছিনতাই করে নিয়ে যায়। পরে গাড়ির মালিক মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন।
পবনকে উদ্ধৃত করে ডিসিডিবি জানান, সে (পবন) গাড়িটি কোনও এক ব্যক্তির কাছ থেকে কিনে নিয়েছে।
“আমরা এটি ছিনতাইকৃত ওই গাড়িটিই কি না তা যাচাইয়ের জন্যে কাগজপত্র বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে পাঠিয়েছি,” ডিসি ডিবি বলেন।
এর আগে ২০০৫ সালের ২৮ ফেব্র“য়ারি ডিবি পুলিশ পবনকে একটি ফোন ফ্যাক্সের দোকান ভাংচুর ও গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করার জন্যে রাজধানীর আমানিটোলার একটি স্টেশনারি দোকান থেকে গ্রেফতার করেছিলো।
