প্রাকৃতিক দূর্যোগ থেকে পরিবেশকে রক্ষায় গণসচেতনা বাড়ানোর ওপর জোর দিয়েছেন পরিবেশ মন্ত্রী
পরিবেশ ও বণমন্ত্রী তরিকুল ইসলাম বুধবার বলেছেন, পরিবেশ সংরক্ষণের বিষয়ে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে পরিবেশ বিপর্যয় হ্রাস করা সম্ভব।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঢাকায় বুধবার পরিবেশ অধিদপ্তর আয়োজিত শিশু চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
পরিবেশ বিষয়ে শিশু-কিশোরসহ সকল শ্রেণী ও পেশার মানুষের মধ্যে গণসচেতনা সৃষ্টির প্রয়োজনীতার ওপর মন্ত্রী গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, “জলবায়ূর পরিবর্তন, পানির স্বাভাবিক প্রবাহ হ্রাস, অতিরিক্ত জনসংখ্যাসহ নানা কারণে পরিবেশ বিপর্যস্ত হচ্ছে, এই বিপর্যয়ের হাত থেকে পরিবেশ রক্ষায় গাছ লাগাতে হবে।
তিনি পানি সম্পদকে পরিবেশ রক্ষায় অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করে এ কথা বলেন “পানি সংকট মোকাবেলায় যথাযথ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের বিকল্প নেই” ।
অনুষ্ঠানে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ চৌধুরী এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড: খন্দকার রাশেদুল হক বক্তব্য রাখেন।
