পটুয়াখালীতে ডাকাত সর্দারের যাবজ্জীবন কারাদণ্ড
পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউপি চেয়ারম্যান নুরুল হক হত্যা মামলার রায়ে এক ডাকাত সর্দারকে বুধবার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
পটুয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এবিএম সাজিদুর রহমান জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষনা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হচ্ছে মকীম গাজী।
মামলার বিবরণে জানা যায়, আসামি মকীম গাজী পুলিশের পোষাক পরিহিত অবস্থায় নুরুল হকের বাড়িতে প্রবেশ করে তাকে কুপিয়ে ও গুলি করে ঘটনাস্থলে হত্যা করে।
