২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেলে, ম্যারাডোনাসহ ১৭০ জন সাবেক ফুটবলার উপস্থিত থাকবেন বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে

পেলে, ম্যারাডোনাসহ ১৭০ জন সাবেক তারকা ফুটবলার ৯ জুন জার্মানিতে অনুষ্ঠেয় ২০০৬ সালের বিশ্বকাপ ফুটবল আসরের উদ্বোধনী দিনে উপস্থিত থাকবেন বলে আয়োজকা জানিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2006, 09:20 AM

Updated : 26 Apr 2022, 03:43 PM

১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালের বিশ্বকাপ ফুটবল আসরে ব্রাজিলের পক্ষে অংশগ্রহণকারী পেলেকে বিশ্বের সেরা ফুটবলার হিসেবে মনে করা হয়। তিনি জার্মান সুপার--মডেল ক্লাউডিও শিফারের সাথে একত্রে বিশ্বকাপ ট্রফি নিয়ে মিউনিখ স্টেডিয়ামের মাঠ প্রদক্ষিণ করবেন।

জার্মানি ও কোস্টারিকার মধ্যেকার উদ্বোধনী ম্যাচের আগে বিশ্বকাপ ফুটবল আসরের উদ্বোধনী অনুষ্ঠানটি উদ্বোধন করবেন জার্মানির প্রেসিডেন্ট হর্স্ট কোয়েলার।

বিশ্ব ফুটবল পরিচালনা পর্ষদ ফিফা’র প্রেসিডেন্ট জোসেফ ব্লাটার জানান, আমন্ত্রিণ বিশ্বকাপ শিরোপা জয়ী ফুটবলারদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি বিশেষ রূপ লাভ করবে।

৭৯ বছর বয়স্ক বিশ্বের জীবিত সবচেয়ে বষীয়ান ফুটবলার এলসিদেস ঘিগজিয়াও উদ্বেধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। রিও ডে জেনিরিওতে ১৯৫০ সালের বিশ্বকাপ ফাইনালে উরুগুয়ের এই খেলোয়াড় ব্রাজিলের বিরুদ্ধে জয়সূচক গোলটি করেছিলেন।

১৯৭৪ সালের বিশ্বকাপ ফাইনালে উঠা জার্মানি ও নেদারল্যান্ড দলের ২২ জন ফুটবলারকেও অনুষ্ঠানে দেখা যাবে। সেই শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচটিতে জার্মানি ২--১ গোলে ‘টোটাল ফুটবল খ্যাত’ নেদারল্যান্ডকে পরাজিত করেছিল।

ইংল্যান্ডের ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম ফুটবলার চার্লটন সহোদর, ববি ও জ্যাক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।