২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান দ্বিতীয় রাউন্ডে উঠলে জার্মানি যাবেন প্রেসিডেন্ট আহমাদিনেজাদ

ইরান দল বিশ্বকাপ ফুটবল আসরের দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হতে পারলে ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ জার্মানি যাবেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2006, 12:07 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

পরমাণু সমৃদ্ধকরণ পরিকল্পনার কারণে পশ্চিমা বিশ্বের সাথে ইতোমধ্যেই দ্বন্দে জড়িয়ে পড়েছেন ইরানের কট্টরপন্থী প্রেসিডেন্ট আহমাদিনেজাদ।

এদিকে জার্মান কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্বের সর্ববৃহৎ ফুটবল আসর দেখতে আহমাদিনেজাদ জার্মানি আসলে সমালোচনার সম্মুখীন হতে পারেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

ইরানের কোচ ব্রানকো ইভানকোভিস বলেন, “আমরা যদি দ্বিতীয় রাউন্ডে যেতে পারি তাহলে প্রেসিডেন্ট আহমাদিনেজাদ দলের খেলা দেখতে জার্মানি যাবেন। ইরানের জন্য ফুটবল কতটা গুরুত্বপূর্ণ তা এই সিদ্ধান্ত থেকেই প্রমাণিত হয়।

‘ডি’ গ্র“প থেকে পর্তুগাল ও মেক্সিকো বিশ্বকাপ আসরের দ্বিতীয় রাউন্ডে উঠার ক্ষেত্রে ফেবারিট হলেও নবাগত এঙ্গোলা ও ইরান সহজে কাউকে ছাড় দেবে না বলে সংশ্লিষ্টরা মনে করছে।