শুরু হচ্ছে লাক্স-চ্যানেল আই সুপার স্টার ২০০৬
ইউনিলিভার বাংলাদেশ এবং চ্যানেল আই-এর যৌথ উদ্যোগে দ্বিতীয়বারের মতো লাক্স-চ্যানেল আই সুপার স্টার ২০০৬ প্রতিযোগিতার পর্দা উন্মোচিত হলো সোমবার ।
এবারের বিজয়িনী পাবেন জনপ্রিয় ঔপন্যাসিক ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের নির্মিতব্য ছবি ’দারুচিনি দ্বীপ’-এর কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয়ের সুযোগ।
হোটেল শেরাটনে আয়োজিত সংবাদ সম্মেলনে এবারের প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন ইউনিলিভার বাংলাদেশ লিঃ এর কনিষ্ক চক্রবর্তী এবং চ্যানেল আই/ইমপ্রেস টেলিফিল্ম এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
প্রতিযোগিতায় অংশগ্রহনের শেষ তারিখ ১৯ জুলাই। এ বছর প্রতিযোগিনীদের বাছাই করা হবে ছয়টি বিভাগ অনুযায়ী নির্ধারিত ছয়টি অঞ্চলভিত্তিক। প্রতিযোগিনীদের সংখ্যাও থাকছে অঞ্চলভিত্তিক কোটায় সীমাবদ্ধ। নির্ধারিত তারিখের মধ্যে কোন অঞ্চলের কোটা পূরণ হয়ে গেলে নাম নিবন্ধনের সুযোগও বন্ধ করে দেওয়া হবে।
ছয় বিভাগের মধ্যে পাঁচটির বিভাগীয় সদরে প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হলেও সিলেটের প্রতিযোগিনীদের এ জন্য আসতে হবে ঢাকায়।
িি.িষীঁপযধহহবষরংঁঢ়বৎংঃধৎ.পড়স অথবা িি.িনধহমষধফবংযরহভড়.পড়স- এ লগ ইন করে অথবা ০১১৯৯- ১২১ ১২৩ নাম্বারে ফোন অথবা এসএমএসের মাধ্যমে নাম নিবন্ধন করা যাবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ এর চেয়ারম্যান সঞ্জীব মেহতা, ব্র্যান্ড এবং উন্নয়ন পরিচালক নওশাদ চৌধুরী এবং এশিয়াটিক এমসিএল এর সিইও আলী যাকের। এছাড়া বিনোদন জগতের এক ঝাঁক তারকার উপস্থিতিতে হোটেল শেরাটনের বলরুমে জমে ওঠে সত্যিকারের তারার মেলা।
