২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট অধিবেশনকে সামনে রেখে ডিএমপি’র নিষেধাজ্ঞা

জাতীয় সংসদের বাজেট অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জাতীয় সংসদ ভবন এলাকার চারিদিকে নির্দিষ্ট এলাকা পর্যন্ত সকল প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকর ও দোষণীয় দ্রব্য বহন এবং যেকোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2006, 09:10 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

বুধবার অধিবেশন শুরু হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের (অধ্যাদেশ নং--ওওও/৭৬) ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ৬ জুন মঙ্গলবার রাত ১২টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে ডিএমপির এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিষেধাজ্ঞা আরোপ করা এলাকাগুলো হলো-- ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমান বন্দর হয়ে বাংলা মটর ক্রসিং পর্যন্ত, বাংলা মটর লিংক রোডের পশ্চিম প্রান্ত হতে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী সিনেমা হল থেকে ধানমন্ডি ১৬ (পুরাতন ২৭) নং সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণীর সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণী পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত হতে মানিক মিয়া এভিনিউ এর পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এ সীমানার মধ্যে অবস্থিত সমুদয় রাস্তা ও গলি পথ।

সংসদের ২২ তম অধিবেশন শেষ না হওয়া এ আদেশ বহাল থাকবে।