স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির জন্যে ডাক্তারদের দাবি
আগামী বাজেটে স্বাস্থ্য ও পরিবেশ খাতে বরাদ্দ বৃদ্ধির জন্যে সোমবার চিকিৎসকরা দাবি জানিয়েছেন। জরুরী ঔষধ যাতে দরিদ্র জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে সে জন্যে ওই সব ঔষধের দাম কমানোরও দাবি জানান তারা।
‘স্বাস্থ্য ও পরিবেশের জন্য চিকিৎসক’ (ডিএইচই) নামে চিকিৎসকদের একটি ফোরাম রাজধানীর শাহবাগের এক সমাবেশে এই দাবি জানায়।
ডিএইচই’র সভাপতি এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক রশিদ-ই-মেহবুবের সভাপতিত্বে সভায় ডিএইচই’র নেতা শাকিল আক্তার, রোকিবুল ইসলাম এবং এবিএম জামাল বক্তব্য রাখেন।
অপর্যান্ত বিভাগ, যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা এবং সঠিক পদ্ধতির অভাবে দরিদ্র জনগণ সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত বলে ডাক্তাররা জানান।
তারা আরও জানান, ঔষধের মূল্য বৃদ্ধি, বেসরকারি হাসপাতাল এবং ডায়গনষ্টিক সেন্টারগুলোতে মেডিকেল পরীক্ষার মান কম ও খরচ বেশি হওয়াতে জনগণ চরম ভোগান্তির স্বীকার হয়।
চিকিৎসকরা অভিযোগ করেন সাধারণের ভোগান্তির এই মূল দিকটিতে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মোটেই মনোযোগী নয়।
