চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার দেওয়ানহাট এলাকায় সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় একজন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার নাম অমরজিৎ (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানায় দেওয়ানহাট থেকে সাতকানিয়ায় নিজের ব্যাবসা প্রাতিষ্ঠানে যাওয়ার পথে বাসের জন্য অপেক্ষা করার সময় একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর পরই ঘাতক বাসটির চালক বাস নিয়ে পালিয়ে যায়।
