চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ভুয়া বরফ কারখানার সন্ধান পেয়েছে: মালিকের জেল--জরিমানা
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) রোববার আকস্মিক এক অভিযানে নগরীর হালিশহর এলাকায় একটি ভুয়া বরফ কারখানার সন্ধান পেয়েছে।
সিপিএ ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী নেতৃত্বে বিএসটিআই কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত একটি দল এ অভিযান চালায়। ভুয়া বরফ কারখানার মালিক সাইফুদ্দিনকে এক মাসের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে হালিশহরের বি ব্লক হাউজিং এস্টেট এলাকার বুলেট মিল্ক আইস নামের ওই কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ বিশুদ্ধ পানির উৎস ব্যতিরেকেই গত তিন বছর ধরে ওই কারখানাটি অবৈধভাবে পরিচালনা করছিল।
ভ্রাম্যমান দলটি কারখানা থেকে বিপুল পরিমাণ মেয়দোত্তীর্ণ তরল দুধ ও রং পাউডার এবং নিষিদ্ধ ঘনচিনি উদ্ধার করে।
অভিযানে ৯৫ লিটার মেয়াদোত্তীর্ণ দুধ, ৩০ লিটার পচা দুধ এবং তিন হাজারটি আইসক্রিম এবং অন্যান্য বরফ নির্মিত ভোগ্যপণ্য উদ্ধার করেছে।
