২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে বিএনপি--আ’লীগ সংঘর্ষে নিহত ২, আহত ১৫ (বিস্তারিত)

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বাহেরবাড়ি গ্রামে রোববার এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি’র সমর্থকদের মধ্যে গুলি বিনিময়ের সময় এক মহিলা গুলিবিদ্ধ হয়ে এবং মুত্যুর খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আরো একজন মারা গেছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2006, 08:29 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

নিহতের নাম খোদেজা (৫৫)। সে ওই গ্রামের পেনা মিয়ার স্ত্রী। সংঘর্ষের ঘটনা ও খোদেজার মৃত্যুর খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান একই গ্রামের আজিজ আহমেদ।

সূত্র জানায়, মাইজচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রশিদ মিয়া এবং আওয়ামী লীগের বর্তমান সভাপতি আবু তাহেরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের এক পর্যায়ে উভয়পক্ষ গুলি বিনিময় করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ বাদি হয়ে এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে।