২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় জামায়াতের ৫ নেতাসহ নিহত ১১

যশোর - ঝিনাইদহ সড়কে সাতমাইল মান্দারতলা নামক স্থানে রোববার ভোর সাড়ে ৪টার দিকে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো- ব ১১ - ০৫১৯) দুর্ঘটনায় ১১ জন যাত্রী নিহত ও ৪০ জন আহত হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2006, 04:06 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ২৩ জনকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- আব্দুল আজিজ, এবিএম রফিকুজ্জামান, মুস্তাইন বিল্লাহ, আব্দুল গফফার, আব্দুল হক আকন্দ, এ বি এম আব্দুল্লাহ, রূপা (৬), হুমায়ূন কবীর (ঢাকা), ড্রাইভার খোকন, সুপারভাইজার মঈন ও অজ্ঞাত এক কিশোরী। 

প্রথম পাঁচজনের বাড়ি খুলনার বটিয়াঘাটা, রূপসা ও সোনাডাঙ্গার বিভিন্ন গ্রামে। তারা জামায়াতে ইসলামী বাংলাদেশের রুকন। ঢাকায় অনুষ্ঠিত পার্টির রুকন সম্মেলন শেষে তারা বাড়ি ফিরছিলেন।

আহতদের মধ্যে টাঙ্গাইলের শফিজ উদ্দীন, বরিশালের সাঈদ, ঝিনাইদহের তরিকুল, বাগেরহাটের শহীদুল্লাহ, খুলনার আশরাফ, মজির, ইউসুফ, হুমায়ূন কবীর, রহিম, ইউসুফ, বিপ্লব, সাহেব আলী, নাসির, শক্তিপদ, মানিকগঞ্জের আইনাল, ঢাকার রেনু বিবিসহ ২৩ জনকে যশোরের ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দিগন্ত পরিবহনের বাসটি ঢাকা থেকে খুলনায় যাচ্ছিল।

বাসটি ঝিনাইদহের সাতমাইল মান্দারতলা নামক স্থানে একটি গাছের সাথে সজোরে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে।