২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহ সড়ক দুর্ঘটনায় নিহত ১১, আহত ৩০

ঝিনাইদহ জেলার মান্দারতলায় যশোর-ঝিনাইদহ সড়কে রোববার ভোরে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2006, 12:10 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে দিগন্ত পরিবহনের খুলনাগামী (ঢাকা মেট্রো- ব-১১-০৫১৯) একটি যাত্রীবাহী নৈশ কোচ ভোর সাড়ে চার টায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোড়ে ধাক্কা খেয়ে পার্শ্ববর্তী গর্তে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

পার্শ্ববর্তী গ্রামের লোকজন ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আহত ২৩ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আট জনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গিয়েছে। তারা হলেন, খুলনা জেলার বিভিন্ন উপজেলায় আব্দুল আজিজ, এবিএম রফিকুজ্জামান, মুস্তাইন বিল্লাহ, আব্দুল গাফ্ফার, ও আব্দুল হক আকন্দ, তারা জামায়াতে ইসলামীর রুকন সদস্য।

বিডিনিউজের যশোর প্রতিনিধি জানায়, তারা ঢাকায় অনুষ্ঠিত পার্টির রুকন সম্মেলন থেকে বাড়ি ফিরছিল।

নিহত অপরজন গাড়ির সুপারভাইজার মঈন।