২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব পরিবেশ দিবস সোমবার

সবুজ ধরণীকে মরুকরণের হাত থেকে রক্ষার লক্ষ নিয়ে ৫ জুন সোমবার বিশ্বব্যাপী পালিত হতে যাচ্ছে ‘বিশ্ব পরিবেশ দিবস-২০০৬।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2006, 10:10 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

মানব পরিবেশ বিষয়ক স্টকহোম কনফারেন্সের উদ্বোধনীকে স্মরনীয় করে রাখতে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৭২ সালে দিনটিকে পরিবেশ দিবস হিসেবে নির্ধারণ করে।

ইউএনইপি মরুভূমি ও মরুকরণের উপর আলোকপাত করে ‘ডোন্ট ডেজার্ট ড্রাইল্যান্ড’ শীর্ষক স্লোগানকে দিবসটির প্রতিপ্রাদ্য হিসেবে নির্ধারণ করেছে।

বিশ্ব পরিবেশ দিবস - ২০০৬ এর মূল অনুষ্ঠান উদ্যাপিত হবে আলজেরিয়ায়।

বিশ্বের অনান্য স্থানের মত বাংলাদেশও দিবসটি যথাযথভাবে পালন করবে। পরিবেশ ও বন মন্ত্রণালয় এ উপলক্ষে সোমবার সকাল ৮টায় নগরীর ওসমানী মিলনায়তনের সামনে থেকে মন্ত্রী তরিকুল ইসলামের নেতৃত্বে একটি র‌্যালির আয়োজন করেছে।

এছাড়া দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচী ঘোষণা করেছে।

মানবাধিকার ও সুশাসন বিষয়ক স্বেচ্ছাসেবী সংস্থা অঙ্গীকার বাংলাদেশ টিপাইমুখ বাধ নির্মাণে ভারতের বাধাদানের প্রতিবাদে সুপ্রিম কোর্টের সামনে থেকে একটি র‌্যালি বের করবে। সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ ও চাঁদপুরসহ নয়াদিল্লীতেও একই ধরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে সূত্র জানায়।