লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ ২ জন নিহত
লক্ষ্মীপুরের রায়পুরে শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ দুইজন নিহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রায়পুরের হায়দরগঞ্জ সড়কের সোলাখালী সেতু পার হওয়ার সময় শনিবার দুপুরে বিপরীতমুখী একটি টেম্পুর ধাক্কায় খুকি আক্তার (৩৮) ঘটনাস্থলেই নিহত হয়। নিহত খুকি আক্তার দক্ষিণ গাইয়ার চর গ্রামের খোরশেদ আলমের স্ত্রী।
এ ঘটনায় গুরুতর আহত রিক্সাচালক শফিক উল্লাহকে (৫০) রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অপর ঘটনায় রায়পুর - চৌমুহনী সড়কে রবিদাসের পুলেরর কাছে দ্রুতগামী মাইক্রোবাসের চাপায় টিটু (১৫) নামে এক স্কুল ছাত্র ঘটনাস্থলেই নিহত হয়। নিহত টিটু স্থানীয় বামন্দী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক মাইক্রোবাসটি ভাংচুর করে।
