২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে শনিবার সকালে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2006, 07:17 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

সংঘর্ষে গুরুতর আহত তিনজনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুছাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রফিকুল ইসলামের সাথে একই এলাকার নূরুনবীর জমি নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলছিলো। এর জের ধরে শনিবার সকাল ৭টার দিকে রফিকুল তার লোকজন নিয়ে নূরুনবীর একটি জমি দখল করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।

গুরুতর আহত আলমগীর, ফয়সাল ও খোকনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় রফিকুল ইসলাম এবং নূরুনবী সংশ্লিষ্ট থানায় পরস্পরের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন।