২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিম লন্ডনে সন্দেহভাজন অপরাধীকে গুলি করেছে যুক্তরাজ্য পুলিশ

যুক্তরাজ্য পুলিশ শুক্রবার সকালে সন্ত্রাসবাদের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে বাঙ্গালী অধ্যূষিত পশ্চিম লন্ডনে ২৩ বছর বয়সী একজনকে গুলিবিদ্ধ এবং ২০ বছর বয়সী অপর একজনকে গ্রেপ্তার করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2006, 09:16 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশের বিশেষ বিভাগ ও বিট্রিশ গোয়েন্দা সংস্থা এমআই--৫ এর ২৫০ সদস্য বিশিষ্ট একটি দল ফরেস্ট গেট এলাকার একটি বাসভবনে অভিযান চালায়। এসময় তারা একজনের কাঁধে গুলি করে এবং সন্ত্রাসবাদের সাথে সংশ্লিষ্ট অভিযোগে অপর একজনকে গ্রেপ্তার করে।

পুলিশ গ্রেফতারকৃত ও আহতের নাম প্রকাশ করেনি।

তবে ধারণা করা হচ্ছে এ দুই যুবক সেখানকার মুসলিম কমিউনিটির লোক এবং তারা বাংলাদেশ বা পাকিস্তানের বংশোদ্ভুত হতে পারে।  

বিবিসি জানায় পুলিশ পুরো এলাকাটি ঘিরে রেখেছে এবং আগামী কয়েকদিন ধরে তাদের অভিযান চলতে থাকবে।