২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে ও দেয়াল চাপায় নিহত ২

দিনাজপুর শহরের মিশন রোড এলাকায় শুক্রবার পঞ্চগড়গামী ৭৩১ নং লোকাল ট্রেনের চাকায় কাটা পড়ে এক জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দিনাজপুর প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2006, 07:34 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

নিহত ফিরোজ আলী পোদ্দার মুন্নু (৩৫) মিশন রোড এলাকার মৃত মোফাজ্জল হোসেন পোদ্দারের ছেলে।

অপর ঘটনায় শুক্রবার দুপুরে শহরের ঈদগাহ বস্তিতে ভিক্ষা করার সময় মাটির দেয়াল চাপা পড়ে এক ভিক্ষুক নিহত এবং অপর ভিক্ষুক গুরুতর আহত হয়।

নিহত ভিক্ষুক তসিমন বেওয়া (৭৫) নীলফমারীর গরুয়া শেখপাড়া এলাকার সকাই মোহাম্মদের স্ত্রী। দুর্ঘটনায় গুরুতর আহত পাকাবুড়ি নামে অপর এক ভিক্ষুক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।