২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় র‌্যাবের ‘ক্রসফায়ারে’ চরমপন্থী নিহত

কুষ্টিয়ার সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের চর কমলাপুর এলাকায় শুক্রবার ভোরে র‌্যাবের ‘ক্রসফায়ারে’ নূরে আলম গামা (৩৮) নামে চরমপন্থী দলের একজন নেতা নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুষ্টিয়f প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2006, 01:43 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

র‌্যাব জানায়, নিহত গামা পুলিশের তালিকাভুক্ত ফেরারী আসামী ছিলো। সে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ছেউরিয়া গ্রামের চাঁদ আলীর ছেলে।

গামা এবং তার সহযোগীরা বৃহস্পতিবার থেকে জিয়ারখী ইউনিয়নের পিয়ারপুর হাটের দখল নেওয়ার জন্য চর কমলাপুরের একটি বাড়িতে অবস্থান করছিলো। খবর পেয়ে র‌্যাব -- ১২ সদস্যরা শুক্রবার রাত ১টা থেকে ভোর ৬টা পর্যন্ত চর কমলাপুরের ওই বাড়িতে অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে গামা এবং তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও কাঁদানে গ্যাস এবং পাল্টা গুলি করে।

উভয় পক্ষের মধ্যে প্রায় পাঁচ ঘন্টা গুলি বিনিময়ের পর এক পর্যায়ে চরমপন্থীরা পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে গামা ঘটনাস্থলেই নিহত হয়।

র‌্যাব ঘটনাস্থল থেকে ১৭টি ম্যাগজিনসহ একটি একে -- ৪৭ রাইফেল উদ্ধার করেছে।

র‌্যাব জানায়, নিহত গামার বিরুদ্ধে কুষ্টিয়া সদরসহ বিভিন্ন থানায় নয়টি হত্যা, দুটি চাঁদাবাজি, দুটি ডাকাতি, দুটি অস্ত্র মামলাসহ অসংখ্য মামলা রয়েছে।