শিক্ষকরা আমরণ অনশন ভেঙ্গেছেন, অবস্থান অব্যাহত, ২য় লিড
বেসরকারি প্রাথমিক শিক্ষকরা বৃহস্পতিবার বিকেলে আমরণ অনশন ভেঙ্গেছেন। তবে তারা এখনো মুক্তাঙ্গনে তাদের অবস্থান অব্যাহত রেখেছেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিবের অনশন ভঙ্গ করানো নিয়ে বিক্ষুব্ধ বেসরকারি প্রাথমিক শিক্ষকরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী বৃহস্পতিবার বিকেল ৪টায় বেসরকারি প্রাথমিক শিক্ষকদের চাকুরি জাতীয়করণের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে অনশন ভাঙ্গাতে মুক্তাঙ্গনে যান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিবের আশ্বাসকে বাতিল করে বেশিরভাগ শিক্ষকই তাদের দাবি মানার ব্যাপারে সরকারের স্পষ্ট বক্তব্য চান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।
পরে তারা আমরণ অনশন ভাঙ্গলেও অবস্থান অব্যাহত রেখেছেন।
এর আগে চাকুরি জাতীয়করণের দাবিতে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের আমরণ অনশনের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার গুরুতর অসুস্থ তিন শিক্ষক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি (বিএনপিটিএ) বুধবার থেকে রাজধানীর মুক্তঙ্গনে আমরণ অনশন শুরু করে। এর আগে তারা ৪৮ ঘণ্টার অনশন কর্মসূচি পালন করে।
দ্বিতীয় দিনে আমরণ অনশনরত ১৬ শিক্ষককে স্যালাইন দেওয়া হয় এবং গুরুতর অসুস্থ অপর তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অনাহার ও বৃষ্টিতে ভেজার কারণে তাদের ডায়রিয়া ও জ্বর দেখা দেয়।
অনশনরত বিএনপিটিএ সভাপতি মোহাম্মদ শামসুল আলম জানান, বৃষ্টি, গরম, মশার কামড় এবং বিভিন্ন অসুখবিসুখ উপেক্ষা করে আমরা আমাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা খালি হাতে বাড়ি ফিরে যাব না।
তিনি বলেন, শিক্ষকদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও লড়াই চালিয়ে যাব।
সংশি¬ষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর পক্ষে বিআরটিসি’র চেয়ারম্যান তৈমুর আলম খন্দকার বুধবার রাতে অনশনরত শিক্ষকদের দেখতে যান। তিনি বিএনপিটিএ সভাপতি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিবের মধ্যে টেলিফোনে আলোচনার ব্যবস্থা করেন।
বিএনপিটিএ সভাপতি এসময় হারিস চৌধুরী ও প্রধানমন্ত্রীর সাথে সরাসরি আলোচনার দাবি জানান।
এদিকে দাবি আদায়ের লক্ষ্যে প্রায় ২ হাজার শিক্ষক বৃহস্পতিবার সকালে রাজধানীতে মিছিল করেন।
ছাতক উপজেলা থেকে আন্দোলনে অংশ নিতে এসেছেন শিক্ষিকা রাশিদা আক্তার। তিনি বলেন, প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষকদের চাকুরি জাতীয়করণের ব্যাপারে প্রতিশ্র“তি দিয়েছিলেন। বিএনপি সরকারের এটি একটি নির্বাচনী প্রতিশ্র“তি ছিল। আমরা প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্র“তির দ্রুত বাস্তবায়ন চাই।
বরিশাল জেলার গৌরনদী উপজেলা থেকে আসা শিক্ষক মো. আব্দুর রহিম বলেন, দেশের সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করলে সরকারকে বছরে অতিরিক্ত ১৮৫ কোটি টাকা দিতে হবে।
এদিকে বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তি আন্দোলনরত শিক্ষকদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক নির্মল সেন, শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, স্কপ নেতা আবদুল¬াহ সরকার বৃহস্পতিবার তাদের দেখতে যান।
