২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ৫০ হাজার লোকের কর্মসংস্থান করেছে ‘যুবক’

যুব কর্মসংস্থান সোসাইটি (যুবক) বাংলাদেশে তাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ৫০ হাজার লোককে বিভিন্নভাবে কর্মসংস্থান এবং ৬০ হাজার লোককে প্রশিক্ষণ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2006, 08:49 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

যুবকের সংশ্লিষ্ট সুত্র জানায়, দেশের কর্মক্ষম জনশক্তিকে হতাশা থেকে উত্তরণ এবং কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ১৯৯৭ সালে প্রতিষ্ঠানটি জয়েন্ট স্টক কোম্পানির সোসাইটি অ্যাক্টে রেজিস্টার্ড হয়।

যুবকের উদ্যেগে গঠিত যুব কর্মসংস্থান উদ্যোগ, সামাজিক কার্যক্রম সেল, যুবক হাউজিং এন্ড  রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট লিমিটেড, উইমেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, যুবক ট্রেনিং একাডেমী, এনএফপি কার্যক্রম, কৃষি বাংলা লিমিটেড, যুবক ট্যুরিজম লিঃ, যুবক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লি. যুবক ইনফরমেশন টেকনোলজি লি. যুবক স্বাস্থ্য সেবা কার্যক্রম, যুবক অ্যাগ্রো বায়োটিক লি. বীচ হ্যাচারী লি. টেলি বার্তা লি. ও অধ্যয়ন শিশু ফাউন্ডেশন কর্যক্রম সারা দেশে চলছে।

একার্যক্রমের আওতায় প্রায় দশলাখ লোক প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

যুবকের কার্যক্রম নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে এর ব্যবস্থাপক (প্রশাসন) লতিফ সিদ্দিকী বিডিনিউজকে বলেন, একটি সিন্ডিকেট যুবকের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তিনি বলেন, যুবক এনজিও থেকে আলাদা নয়, ২০০৪ সাল থেকে ঢাকায় এবং ঢাকার বাইরে যুবকের কার্যক্রম বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা সারেজমিন পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। ২০০৪ সালে থেকে যুবক বাংলাদেশ ব্যাংকের মাইক্রো ফাইন্যান্স রিচার্স এন্ড রেফারেন্স ইউনিটের সদস্য হিসেবে নিযমিত প্রতিবেদন দাখিল, সভায় অংশগ্রহন, প্রশিক্ষণ গ্রহন করে আসছে।

তিনি বলেন, ২০০৫ সালে বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা ঢাকার বাইরে আমাদের কিছু কার্যালয় আকস্মিক পরিদর্শন ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন। একই সময়ে আরো কয়েকজন কর্মকর্তা যুবকের কেন্দ্রীয় কার্যালয় সরোজমিনে উপস্থিত হযে যুবকের কার্যক্রম বিবরনী ফরমসমূহ, তথ্য ও বিধি-বিধান যাচাই বাছাই করেন। এরপর সংশ্লিস্ট কর্মকর্তাবৃন্দের চাহিদা অনুযায়ী যুবকের কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকে উপস্থিত হয়ে মুখোমুখি আলোচনায় অংশ নেন এবং বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা কার্যক্রমের প্রশংসা করেন।

তিনি বাংলাদেশ ব্যাংকের নোটিশের ব্যাপারে বলেন, আমরা সম্পূর্ণ আস্থাশীল যে, বাংলাদেশ ব্যাংকের নোটিশের সন্তোষ জনক জবাব যথাসময়ে প্রদানে আমরা সক্ষম হব।