ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় বুধবার যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধা নিহত হয়েছে। নিহতের নাম, কোহিনূর বেগম (৬০)।
স্থানীয় সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে ভাঙ্গা--মাওয়া মহাসড়কের মালীগ্রাম নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস কোহিনূর বেগমকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়।
এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
