মানিকগঞ্জে বিআরটিসি বাসের ধাক্কায় শিশু নিহত, দেড় ঘন্টা বাস চলাচল বন্ধ
ঢাকা--আরিচা মহাসড়কে পুকুরিয়া নামক স্থানে বুধবার সকাল সাড়ে ৯টায় বিআরটিসি বাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম রুবেল (১০)।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ঢাকা--আরিচা মহাসড়কে প্রায় দেড়ঘন্টা বাস চলাচল বন্ধ করে বিক্ষোভ প্রকাশ করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পাটুরিয়াগামী বিআরটিসি বাসের ধাক্কায় রুবেল নামের ওই শিশু নিহত হলে এলাকাবাসী বেলা ১১টা পর্যন্ত বিআরটিসি বাস চলাচল বন্ধ করে দেয়।
এসময় কিছু উত্তেজিত জনতা গাড়ি ভাংচুরের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মালিকপক্ষের আশ্বাসের পর বাস চলাচল স্বাভাবিক হয়।
