২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রা.বি.’র ৪ শিক্ষককে প্রাণনাশের হুমকি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরো চারজন শিক্ষককে প্রাণনাশের হুমকি দিয়েছে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি (এমএল লালপতাকা, সর্বহারা)।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2006, 06:36 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

সূত্র জানায়, রসায়ন বিজ্ঞান বিভাগের সুভাষ চন্দ্রপাল, প্রাণ রসায়ন বিভাগের ড. কমল কৃষ্ণ বিশ্বাস, ভূ--তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের হামিদুর রহমান এবং গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের জয়ন্তী রানী বসাককে অজ্ঞাত সন্ত্রাসীরা টেলিফোনে সর্বহারা পরিচয় দিয়ে হত্যার হুমকি দেয়।

শিক্ষকরা জানান, বেশ কিছুদিন থেকে বিভিন্ন সময় কে বা কারা টেলিফোনে ও মোবাইলে তাদের কাছে চাঁদা চাইত। শিক্ষকবৃন্দ চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা তাদের হত্যার হুমকি দেয়। হুমকির ঘটনায় তারা চারজনই মতিহার থানায় পৃথক চারটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তারা বিশ্ববিদ্যালয় প্রক্টরসহ কর্তৃপক্ষকে জানিয়েছেন। প্রক্টর এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।