ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৭
ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাস সড়কের পুনিয়াউটে বুধবার দুপুর ২ টায় তেলবাহী লরির ধাক্কায় একটি যাত্রিবাহী টেম্পু খাদে পড়ে গেলে তিনজন নিহত এবং অপর সাতজন আহত হয়েছে।
নিহতরা হচ্ছে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের শওকত মিয়া, মুসা মিয়া ও আবু সায়েদ। আহতের চারজনের অবস্থা আশঙ্কাজনক।
হতহতরা সবাই একটি মামলায় কোর্টে হাজিরা দিয়ে টেম্পুযোগে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হয়। পুলিশ ঘাতক লরিটি আটক করেছে।
