কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় টর্নেডো: ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ায় মঙ্গলবার রাতে টর্নেডোর আঘাতে শশীদল ইউনিয়নের ১৩ টি গ্রাম বিধ্বস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাতে ব্রাহ্মণপাড়া শশীদল ইউনিয়নের ১৩ টি গ্রামের ওপর দিয়ে টর্নেডো বয়ে যায়। এ সময় শশীদল, বাগরা, মানরা, নাগাইশ, নারায়ণপুর, মচন্দ্রপুর ও তেতাভূমি গ্রামসহ আরও কয়েকটি গ্রামের প্রায় দু’ শতাধিক ঘরবাড়ি, দোকানপাট ও গাছপালা বিধ্বস্ত হয়। টর্নেডোর কারণে অসহনীয় বিদ্যুৎ বিপর্যয় সৃষ্টি হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউপি চেয়ারম্যানের কাছ থেকে পাওয়া প্রতিবেদন অনুযায়ী জানান, টর্নেডোতে ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।
