২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় র‌্যাবের সাথে ক্রসফায়ারে চরমপন্থি দলের আঞ্চলিক নেতা নিহত

পাবনা জেলার সাঁথিয়া উপজেলার তেরখাদায় বুধবার ভোরে র‌্যাবের সাথে ক্রসফায়ারে চরমপন্থি দলের আঞ্চলিক নেতা নিহত হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2006, 12:40 AM

Updated : 26 Apr 2022, 03:42 PM

নিহত নেতার নাম দায়েন ওরফে দাও বলাই। সে সাঁথিয়া উপজেলার রাউতিয়া গ্রামের মৃত রজব আলী খানের ছেলে এবং চরমপন্থি দলের আঞ্চলিক নেতা।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সোমবার পাবনা সদর উপজেলার হরিরনারায়নপুর এলাকা থেকে বলাইকে গ্রেফতার করে। পরে তাকে নিয়ে সাঁথিয়া উপজেলার তেরখাদায় অস্ত্র উদ্ধারে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র‌্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়।

এসময় ক্রসফায়ারে পরে বলাই গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

র‌্যাব ঘটনাস্থল থেকে একটি শাটারগান ও গুলিসহ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।

নিহত বলাইয়ের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ডাকাতিসহ প্রায় ১২টি মামলা রয়েছে।