বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হচ্ছে
মানুেষর জীবনেক সকল পચকার তামাকজাত ਨেবઘর অিভশাপ োথেক মুਡઙ করার অਔীকার িনেয় িবেশੴর অনઘানઘ োদেশর মেতা বাংলােদেশও বুধবার ৸িবশੴ তামাক মুਡઙ িদবস ২০০৬৹ পািলত হে੧ছ৷
মানুষের জীবনকে সকল প্রকার তামাকজাত দ্রব্যের অভিশাপ থেকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বুধবার ‘বিশ্ব তামাক মুক্ত দিবস ২০০৬’ পালিত হচ্ছে।
মানবজীবনের জন্যে মারাত্মক ক্ষতিকর তামাকজাত দ্রব্যের অস্তিত্ব সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার মাধ্যমে তামাকজাত পণ্য নিয়ন্ত্রণে সরকার ও বিভিন্ন দেশকে উৎসাহিত করার লক্ষ্যে এবার পালিত হচ্ছে বিশ্ব তামাক মুক্ত দিবস ২০০৬।
এবারের বিশ্ব তামাকমুক্ত দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘যেকোনও বেশে বা ছদ্মবেশে তামাক ভয়ঙ্কর’।
হু’র সদস্য হিসেবে বাংলাদেশ ‘ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইন ২০০৫’ নামের একটি আইন গত বছরের ১৩ মার্চ বাস্তবায়ন করে। এ আইনে সিনেমা, টেলিভিশন, রেডিও, ম্যাগাজিন, পুস্তক, খবরের কাগজে ধূমপানের বা তামাকজাত পণ্যের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়।
দণ্ডের বিধান রেখে নতুন আইনে জনসমক্ষে এবং যানবাহনেও ধূমপান নিষিদ্ধ করা হয়।
তামাকবিরোধী প্রতিষ্ঠানগুলো দিবসটি উপলক্ষ্যে র্যালি, সেমিনার ও লোক সঙ্গীত পরিবেশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।
