২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল দাঙ্গাবাজদের কাছ থেকে চাইনিজদের দুরে থাকার পরামর্শ চীন সরকারের

জার্মানিতে আগামী মাস থেকে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বের খেলা দেখতে যাওয়া চীনা নাগরিকদের ফুটবল দাঙ্গাবাজদের কাছ থেকে নিরাপদ দূরত্বে অবস্থানের আহবান জানিয়েছে চীন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2006, 12:18 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

বিশ্বকাপ ফুটবলের ম্যাচ সমাপ্তির পর চীনা দর্শকদের দ্রুত হোটেলে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। তাছাড়া একত্রে জড়ো হওয়া বহু সংখ্যাক ফুটবল ভক্তদের মাঝে অবস্থান করতেও নিষেধ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতীতে বলা হয়েছে, “নিরাপত্তার বিষয়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ফুটবল দাঙ্গাবাজদের কাছ থেকে দুরে থাকেন এবং ম্যাচ শেষ হওয় যাওয়ার পর দয়া করে যত দ্রুত সম্ভব স্টেডিয়াম ত্যাগ করেন।”

তাছাড়া রাতে জনশূণ্য স্থান থেকে দুরে থাকার ও দলবদ্ধভাবে ভ্রমণ করারও পরামর্শ দিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।

ধারণা করা হচ্ছে, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ দেশ চীনের বহুসংখ্যাক ফুটবল পাগল ভক্ত বিশ্বকাপ ফুটবল দেখতে জার্মানি যাবে।

এদিকে বাজার গবেষণা প্রতিষ্ঠান জিএমআই এক সমীক্ষা চালিয়ে দেখেছে, প্রতি ১০ জন চীনা নাগরিকের মধ্যে সাতজনই বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের সবগুলো ম্যাচ.টেলিভিশনে দেখার কথা ব্যক্ত করেছে।