আহত ডেল হর্নোর বদলে অন্য কাউকে দলভুক্ত করতে ফিফা’র কাছে স্পেনের আবেদন
স্পেনের রক্ষণভাগের ফুটবলার এসিয়ার ডেল হর্নো ইনজুরিতে পরার কারণে অন্য একজন খেলোয়াড় দলভুক্ত করতে ফিফা’র কাছে অনুরোধ জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
চেলসি’র স্প্যানিশ ফুটবলার ডেল হর্নো গত সপ্তাহে প্রশিক্ষণ শিবিরে অনুশীলনের সময় গোড়ালিতে আঘাত পান। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
মঙ্গলবার ডেল হর্নোর গোড়ালির স্ক্যান করার পর স্পেন জাতীয় দলের ডাক্তার জেনারো বোরাস জানান, ১০ দিন বিশ্রামে থাকতে হবে ডেল হর্নোকে এবং এরপর পুরোপুরি সুস্থা হয়ে উঠতে তার আরও ১০ দিন সময় লাগবে।
ডেল হর্নো বদলে দলে জায়গা পাওয়ার দের্পোতিভো কোরুনা’র জন ক্যাপদেভিলা ও গেটাফে’র আর্জেন্টাইন বংর্শীভূত মার্রিয়ানো পের্নিয়াকে অন্যতম দাবিদার হিসেবে মনে করা হচ্ছে।
১৪ জুন ইউক্রেনের বিরুদ্ধে বিশ্বকাপ আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে স্পেন।
