২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য ক্যাডারে ১৬ কর্মকর্তার পদোন্নতি

বিসিএস তথ্য ক্যাডারের ১৬ কর্মকর্তার পদোন্নতি দেওয়া হয়েছে এর মধ্যে চারজন পঞ্চম গ্রেড থেকে চতুর্থ গ্রেডে এবং সিনিয়র স্কেলের ১২ কর্মকর্তাকে পরিচালক , উপপ্রধান তথ্য অফিসার ও সিনিয়র সম্পাদক পদে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2006, 09:23 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ৫ম গ্রেড থেকে ৪ র্থ গ্রেডের চারজন হলেন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক জিকরুর রেজা খানম, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হেলাল উদ্দিন আহমেদ বাংলাদেশ ফিল্ম আর্কাইভস এর পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন, সেন্সর বোর্ডের ভাইস-চেয়ারম্যান কামরুন নাহার।

পরিচালক ও উপপ্রধান তথ্য অফিসার হিসেবে পদোন্নতি প্রাপ্ত ১২ কর্মকর্তাকে নতুন যে সব পদে দেওয়া হয়েছে তার মধ্যে রাজশাহীর আঞ্চলিক তথ্য অফিসার সরথ কুমার সরকারকে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক, খূলনা আঞ্চলিক তথ্য অফিসার মো. জাহাঙ্গীর হোসেনকে তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার, বাণিজ্য  মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ ইসতাক হোসেনকে রাজশাহী অঞ্চলের উপপ্রধান তথ্য অফিসার, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আজমকে খুলনা, যোগাযোগ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার জাকির হোসেনকে ফিল্ম আর্কাইভসের পরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচালক স্বপন কুমার ভৌমিককে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. এনামূল হককে তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার, কিশোরগঞ্জ জেলা তথ্য অফিসার আজিজুর রহমানকে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক, জাতীয় গণমাধ্যম ইনষ্টিটিউটের উপপরিচালক ড. মোহাম্মদ হান্নানকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সিনিয়র সম্পাদক, তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার মাহফুজুর রহমান মলঙ্গীকে চট্টগ্রামের আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার, এবং প্রদাধমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সরওয়ার আলমকে  চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক নিয়োগ করা হয়েছে।