২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ দাবির অভিযোগে নোয়াখালীর বসুরহাট বিদ্যুত কার্যালয়ে হামলা, ভাংচুর

ঘুষ চাওয়ার অভিযোগে সোমবার রাতে নোয়াখালীর বসুরহাট বিদ্যুত কার্যালয়ে ভুক্তভোগী গ্রাহকরা হামলা চালিয়ে ভাংচুর করেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2006, 06:56 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

ভাঙ্গা পিলার মেরামতের জন্য ১০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগে প্রায় অর্ধশত ভুক্তভোগী গ্রাহক সোমবার রাত ৯টার দিকে এ হামলা চালায়।

সূত্র জানায়, বসুরহাট বিদ্যুত কার্যালয়ের অধীন চরহাজারী গ্রামের মিয়াজী বাড়ির সামনে একটি বিদ্যুতের পিলার বেশ কিছু দিন আগে ভেঙ্গে পড়ে। ভুক্তভোগী গ্রাহকরা স্থানীয় বিদ্যুত কার্যালয়ে এ বিষয়ে বার বার অভিযোগ জানালেও পিলারটি মেরামত করতে ১০ হাজার টাকা ঘুষ দাবি করা হয়।

ঘটনার বিষয়ে বসুরহাট বিদ্যুত কার্যালয়ের আবাসিক প্রকৌশলী হীরালাল মজুমদার বিডিনিউজকে বলেন, টাকা চাওয়া দূরে থাক, পিলারটি ভেঙ্গে পড়ার কথাও তাকে কেউ জানায়নি।