পটুয়াখালীর আওয়ামী লীগ নেতার বাড়িতে সন্ত্রাসী হামলা, আহত ৪
পটুয়াখালীর মীর্জাগঞ্জের মাধবখালীতে সোমবার রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতার বাড়িতে একদল সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে চারজনকে আহত করেছে।
আহতরা হলো, মাধবখালী ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম মাষ্টার, তার ছেলে ছাত্রলীগ নেতা মাসুম (২৪), ও মাসুদ (২৮) এবং তার ভাই শাহআলম মুন্সী (৪৮)। আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
পারিবারিক সূত্র বিডিনিউজকে জানায়, মুখোশধারী সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে তাদের বাড়িতে রাত ১১টায় হামলা চালায়। সন্ত্রাসীরা এসময় মাসুম, মাসুদ এবং শাহআলমকে কুপিয়ে এবং জসিম মাষ্টারকে গুলি করে আহত করে।
