২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাজীপুর জেলার কালীগঞ্জের শিমুলিয়ায় ট্রেনে কাটা পড়ে সোমবার ভোরে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। এলাকাবাসী সূত্র জানায়, ভোরে এলাকাবাসী ওই যুবকের লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2006, 09:00 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

স্থানীয় সূত্র জানায়, একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল দীর্ঘ দিন ধরে রাতের ট্রেনে যাত্রীদের মালামাল কেড়ে নিয়ে যাত্রীদের ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেয়। এরকম ঘটনায় একজন কলার ব্যাপারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অজ্ঞাত ওই যুবকের ক্ষেত্রে একই ধরনের ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী ধারণা করছে।