২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে বোমা হামলায় ব্যবসায়ী নিহত

চরমপন্থি সন্ত্রাসীরা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের একটি কেবিনে রোববার রাতে বোমা হামলা চালিয়ে একজন ব্যবসায়ীকে হত্যা করেছে। 

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2006, 09:59 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

নিহতের নাম মফিজুল ইসলাম (৪০)। তিনি নড়াইল জেলার গোবরা গ্রামের শামসু বিশ্বাসের ছেলে।

এর আগে ৫ মে চরমপন্থিরা তার ওপর বোমা হামলা চালালে আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।

রোববারের হামলায় মফিজুল ইসলামের স্ত্রী মঞ্জিলা বেগম আহত হয়েছেন।

আহত মঞ্জিলা বেগম সাংবাদিকদের জানান, সন্ত্রাসীরা রাত সাড়ে ৮টার দিকে কেবিনে ঢুকে তার স্বামীকে লক্ষ্য করে বোমা ছুড়ে পালিয়ে যায়।

হাসপাতাল সূত্র জানায়, মফিজুলকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

ঘটনার পর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিপুল পরিমান র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।